Main Menu

চট্টগ্রামে যুবলীগ নেতার বস্তাবন্দী লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়িতে অপহরণের দু’দিন পর মুহাম্মদ এনাম (৩৫) নামে এক যুবলীগ নেতার বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার তেলপারই খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে গত রবিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পেশায় বালু ব্যবসায়ী এনাম উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।
জাফতনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যার পর থেকে এনাম নিখোঁজ হন। মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে না পাওয়ায় সোমবার বিকেলে তার মা হালিমা বেগম ফটিকছড়ি থানায় একটি ডায়েরি করেন।

সোমবার রাত আটটার দিকে এনামের স্ত্রী শাহানা আকতার জান্নাতের মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে এনামকে হত্যার হুমকি দেয়া হয়।

এ বিষয়ে আবদুল্লাহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. অহিদুল আলম বলেন, এনাম সম্প্রতি অনুষ্ঠিত উপনির্বাচনে আমার পক্ষে কাজ করেছেন। মুক্তিপণ দাবি করার বিষয়টি আমরা প্রশাসনকে অবহিত করেছিলাম।

Share





Related News

Comments are Closed