Main Menu

বিয়ানীবাজারে বিএনপি নেতা ছিদ্দিক গ্রেফতার, নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদকে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় মোল্লাপুর ইউনিয়নের পাতন গ্রামের সড়ক থেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালতের ওয়ারেন্ট থাকায় ছিদ্দিককে গ্রেফতার করা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, বুধবার (আজ) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে উপজেলা বিএনপি ও ছাত্রদল বিএনপি নেতা ছিদ্দিককে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে ছিদ্দিক আহমদের নি:র্শত মুক্তি দাবী করেছেন।

Share





Related News

Comments are Closed