Main Menu

মামলা প্রত্যাহারের দাবীতে ছাতকে জাপার প্রতিবাদ সমাবেশ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক সামছুদ্দীনের ওপর থেকে মামলা প্রত্যাহারের দাবীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় পাটির উপজেলা শাখার উদ্দ্যোগে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে জাপার সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহারের সভাপতিত্বে ও ছালিক মিয়া তালুকদারের পরিচালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাপা নেতা সেলিম আহমদ, মনির উদ্দিন, হাসনাত মিয়া, আব্দুল গনি, সাইদ মিয়া, হারুন আহমদ, মুহিবুর রহমান, আকতার মিয়া, আমিন উদ্দিন, সোনাফর আলী ও হারিছ আলী প্রমুখ।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন এক সপ্তাহের মধ্যে জাপা নেতার ওপর থেকে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান ।

Share





Related News

Comments are Closed