সিওমেক ও ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ও এম এ জি ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবীতে সোমবার বিকেলে নগরীর টিলাগড় পয়েন্টে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়।
এ কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ইঞ্জিনিয়ারিং কলেজ ও ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবী সিলেটে বসবাসরত গণমানুষের প্রাণের দাবী। তাই সিলেটবাসীর ন্যায্য ও যৌক্তিক এ দাবীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে উল্লেখিত দুটি কলেজকে বিশ^বিদ্যালয় ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষন করা হয়।
সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। অন্যান্যের মধ্যে শাপলা সংঘের সাবেক সভাপতি কামাল হোসেন খান রিপন, সিলেট ইউনাইটেড ক্লাবের ক্রীড়া সম্পাদক পলাশ মিয়া, টিলাগড় ক্লাবের ফুটবল কোচ অনুপ দে কানু, ফেডারেশনের নির্বাহী সংসদীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আবু সালমান, প্রেসিডিয়াম সদস্য মো: মুহিবুর রহমান, এ.আর. জাবেদ, রুমেল আহমদ, আব্দুল্লাহ রহমান, সুফিয়ান আহমদ, কাওছার চৌধুরী প্রমুখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed