স্বপদে ফিরলেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ আদালতের আদেশে সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন বরখাস্তকৃত চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার। এ আদেশের ফলে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে কোন আইনী জটিলতা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী দিদার আলম কল্লোল।
সোমবার বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের দ্বৈত বেঞ্চে ইকবালের দায়েরকৃত রিট আবেদনের শুনানি শেষে মন্ত্রণালয়ের দেওয়া বরখাস্তের আদেশ তিন মাসের জন্য স্থগিত করা হয়।
প্রসঙ্গত, সরকার বিরোধী প্রচারণা, দলীয় ও ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, নাশকতামূলক কাজে নির্দেশনা প্রদানের অভিযোগে গত ২৫ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে বরখাস্ত করা হয়।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed