সিলেট সাব-রেজিষ্ট্রি অফিসের রেকর্ডকিপার কারাগারে
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের বালাম বহি (নং-১৯৩/২০০২) পুড়ানোর মামলায় ওই অফিসের রেকর্ডকিপার রীনা রাণী রায়কে জেলে পাঠানো হয়েছে। রোববার (৭মে) সিলেটের চীফ মেট্রেপলিটন ১ম আদালতের ম্যাজিষ্ট্রেট সাইফুজ্জামান হিরু তাকে জেলহাজতে প্রেরনের নির্দশ দেন।
গত ২৫ এপ্রিল দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরদিন সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্ট্রার মো. আবু বকর সিদ্দীক বাদী হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানার একটি মামলা (নং-৩০(৪)১৭) করেন। মামলায় সিলেট সাবরেজিষ্টি অফিসের দেয়ালঘেষা নজির স্ট্যাম্প ভেন্ডারের স্বত্বাধিকারী নজির আহমদ খান, ম্যানেজার নিজাম আহমেদ মান্না, সিলেট সদর সাব-রেজিষ্ট্রি অফিসের মহাফেজ খানার রেকর্ডকিপার রীনা রাণী রায় ও সহকারী রেকর্ড কিপার প্রণয় কান্তি ঘোষসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করা হয়। মামলার এজারভুক্ত আসামী রেকর্ডকিপার রীনা রাণী রায় রোববার আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত জামিন আবেদন নাকচ করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। মামলার অন্য আসামীরা এখনো পলাতক রয়েছে।
আদালত সংশ্লিষ্টরা জামিন নামঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবংRead More
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More



Comments are Closed