Main Menu

গাজীপুরে ব্যবসায়ীকে গুলি করে ৬৬ লাখ টাকা লুট

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে রবিউল ইসলাম নামে এক গার্মেন্ট ব্যবসায়ীকে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাজীরপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মসিংহ মহাড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

এসময় ওই ব্যবসায়ীর গাড়িচালক ও কারখানার ক্যাশিয়ার আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা থেকে শ্রমিকদের বেতনের ৬৬ লাখ টাকা তুলে নিজ প্রাইভেটকারযোগে টঙ্গী স্টেশন রোডের ‘আর এন করপোরেশন’ কারখানায় যাচ্ছিলেন ব্যবসায়ী রবিউল ইসলাম।

ঢাকা-ময়মনসিংহ রোডের গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেল ও দুটি পিকআপ ওই ব্যবসায়ীর প্রাইভেটকারের গতিরোধ করে। এসময় মোটরসাইকেলে থাকা দুর্বৃত্তরা প্রাইভেটকারটির গ্লাস ভেঙ্গে ব্যবসায়ীকে ৩/৪ রাউন্ড গুলি করে প্রাইভেটকারের ভেতরে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এতে গাড়িতে থাকা কারখানার ক্যাশিয়ার ও প্রাইভেটকারচালক ভাঙা কাঁচের আঘাতে আহত হন।

গুলিবিদ্ধ ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং কারখানার ক্যাশিয়ার ও প্রাইভেটকারচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed