হবিগঞ্জে নিখোঁজ শিশুর গলিত লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে ৭দিন ধরে নিখোঁজ থাকা এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে সদর উপজেলার ছোটবহুলা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। নিহত শিশু আকাশ (৭) ছোটবহুলা গ্রামের খোরশেদ আলীর ছেলে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ছোটবহুলা গ্রামের খোরশেদ আলী এবং ইসমাইল মিয়ার মাঝে জমির ধান কাটা নিয়ে বিরোধের জেরে কয়েকদিন পূর্বে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। এ সময় ইসমাইল মিয়ার স্ত্রীকে গালিগালাজ করেন খোরশেদ আলী ও তার পরিবারের লোকজন। এরপরই তার ৭ বছর বয়সী ছেলে আকাশকে হত্যার পরিকল্পনা করে ইসমাইল মিয়ার ছেলে সুমন মিয়া। ৭ দিন পূর্বে আকাশ নিখোঁজ হলে তার পরিবার হবিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন হিসাবে ইসমাইল মিয়ার ছেলে সুমনকে শনিবার রাতে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে রোববার ভোরে গ্রামের পার্শ্ববর্তী জমির পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed