সিলেট টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় সিলেট সরকারী টিচার্স ট্রেনিং কলেজ। এখানে বিএড, এমএড কোর্স চালু রয়েছে। ২০১৫-২০১৬ ইং থেকে এই কলেজে বিএড (সম্মান) চালু হয়। চালু হওয়ার পর থেকেই পর্যাপ্ত শিক্ষকের অভাব দেখা দেয় এবং এর ভয়াবহ রুপ ধারণ করে ২০১৬-২০১৭ ইং শিক্ষাবর্ষে। শিক্ষকের অভাবে প্রতিদিন ২/১টি ক্লাস হলেও বেশির ভাগ সময়ই ক্লাস হয় না।
এসব সমস্যা সমাধনের দাবিতে ৭ মে রোববার বেলা ১১ টায় নগরীর শাহী ঈদগাহে অবস্থিত সিলেট টিচার্স ট্রেনিং কলেজের বিএড ও এমএড শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করে। উক্ত মানববন্ধন থেকে শিক্ষার্থীরা কলেজের শিক্ষক সংকট সমাধানে কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহনের আহবান জানান।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed