জাফলং পিয়াইন নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের পিয়াইন নদীতে ডুবে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
তার নাম শ্রী লিটন গোয়ালা (১২)। সে উপজেলার জাফলং চা বাগানের পঞ্চায়েত প্রধান শ্রী নিরঞ্জন গোয়ালার ছেলে ও স্থানীয় রাধানগর ডা. ইদ্রিছ আলী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার দুপুরে সহপাঠিদের সাথে চা বাগানের পাশে পিয়াইন নদীতে গোসল করতে নামে লিটন। সাঁতার না জানায় এসময় হঠাৎই তলিয়ে যায় সে।
স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার লাশ উদ্ধার করতে না পেরে সিলেট ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা এসে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed