এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দারিয়াপুর গ্রামে এসএসসি পরীক্ষায় ফেল করে অভিমানে রিজিয়া খাতুন (১৫) নামে এক ছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার দারিয়াপুর গ্রামের নিজ বাড়ীতে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে বলে পরিবারের লোকজন জানান।
রিজিয়া ঐ গ্রামের ছাবিল হোসেনের মেয়ে। সে শাখারিদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল।
হরিণাকুন্ডুু থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর ঐ ছাত্রী অকৃতকার্য হওয়ার সংবাদ পেয়ে সারাক্ষণ নিজেকে পরিবারের সদস্যদের থেকে আড়াল করে রেখেছিল বলে তার মা জানান। রাতের কোন এক সময় অভিমানে সে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
Related News
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা,Read More
যশোরে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের শার্শায় দুই শিশুসন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার পরRead More



Comments are Closed