ব্যালটের মাধ্যমে আ.লীগকে উচিত শিক্ষা দেয়ার আহ্বান আমির খসরুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ব্যালটের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে উচিত শিক্ষা দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর মহিলা দলের কর্মী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মহানগর মহিলাদলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বক্তব্যে তিনি আরো বলেন, এ পর্যন্ত সারাদেশে বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছে। এসব ঘটনার বিচার হবে আন্তর্জাতিক পর্যায়ে। এরমধ্য দিয়ে প্রমাণ করা হবে গুম করে, খুন করে কোন সরকার রক্ষা পায়না; এমনকি টিকে থাকতে পারেনা বলেও উল্লেখ করেন তিনি।
নারীরা এগিয়ে আসায় রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসছে মন্তব্য করেন তিনি। এজন্য আগামী নির্বাচনে ৩০ শতাংশ আসনে নারী প্রার্থী দেবে বিএনপি- বলেও জানিয়েছেন আমির খসরু।
এর আগে বেলা আড়াইটার দিকে কর্মী সভায় উদ্বোধন করেন জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা আব্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলাদলের সাধারণ সম্পাদিকা সুলতানা আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, এম এ হক, খন্দকার আবদুল মালেক প্রমুখ।
Related News
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইনRead More
সিলেটের কৃতিপুরুষ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রবীণ নেতা এম সাইফুর রহমানেরRead More



Comments are Closed