ধান ভাঙ্গানোর মিলে শাড়ি পেচিয়ে মহিলার মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ধান ভাঙ্গানোর মেশিনে শাড়ি কাপড় পেচিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মনোয়ারা বেগম (৬৫) উপজেলার মুসলিম নগর গ্রামের ইসমাইল মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির পাশের মিলে ধান ভাঙ্গাতে নিয়ে যান মনোয়ারা। এসময় অসাবধানতা বশত তার পরনের শাড়ির আঁচল মিলের বেল্টের সাথে প্যাঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এস আই সমিরন চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একRead More
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More



Comments are Closed