সিলেটে পলিটেকনিকের ছাত্রের আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুমন চন্দ্র সরকার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট সংলগ্ন পল্লবী ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। সে পলিটেকনিকের পাওয়ার টেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তার গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুর থানায়।
দক্ষিন সুরমা থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।’ তিনি আরও বলেন ধারণা করা হচ্ছে প্রেমিকার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমন।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed