জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ২০১৬ সালের তৃতীয় বর্ষ অনার্র্র্স (শুধুমাত্র নিয়মিত) পরীক্ষা ৬ মে শনিবার থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়।
সারাদেশের ৫৭১টি কলেজের ২০০টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৮২২ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এ পরীক্ষা শনিবার ৬ মে থেকে শুরু হয়ে ২৫ মে পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে এবং পবিত্র রমজান মাসে অর্থাৎ ২৯ মে থেকে পরবর্তী পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।
এ পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে।
Related News
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকেRead More
সিকৃবিতে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধেRead More



Comments are Closed