গোয়াইনঘাটে ব্র্যাক’র মহিলা কর্মীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে ব্র্যাক’র চম্পা রানী দাশ লিপি (২২) নামের এক মহিলা কর্মী আত্মহত্যা করেছে। সে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার নগেন্দ্র দাশ’র মেয়ে এবং ব্র্যাক রাধানগর শাখার মহিলা কর্মী।
লিপি প্রায় বছর খানেক পূর্বে ব্র্যাক রাধানগর শাখায় যোগদান করে এবং স্থানীয় ভিত্রিখেল গ্রামের দীনেশ ধর এর বাড়িতে লজিং হিসেবে থাকত।
২ মে মঙ্গলবার দুপুরে অফিসের কাজ শেষে তিনি বাসায় গিয়ে বিশ্রামের কথা বলে তার কক্ষে যান। সন্ধ্যায় ওই বাড়ির লোকজন তাকে ডাকাডাকি করে তার কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পান।
খবর পেয়ে গোয়াইনঘাটের থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed