Main Menu

সিলেটে তিন লাখ টাকার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ৭৯৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৩ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিলেট র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন (গণমাধ্যম) এ তথ্য জানিয়েছেন।

রুবেল মিয়া জকিগঞ্জের কালিগঞ্জ থানার পিয়ারাতলা বৈরাগাছি গ্রামের মৃত কাশেম ড্রাইভারের ছেলে।

এএসপি মাঈন উদ্দিন জানান, রুবেল সীমান্ত এলাকা থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য কিনে এনে নিজের কাছে মজুদ করে রাখত। পরবর্তীতে তা নগরীর বিভিন্ন জায়গার মাদকসেবীদের কাছে বিক্রি করত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

Share





Related News

Comments are Closed