৪ দফা দাবিতে জ্বলে উঠেছে ম্যাটস শিক্ষার্থীরা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ৪ দফা দাবিতে জ্বলে উঠেছে মেডিক্যাল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। দাবিগুলো আদায়ের লক্ষ্যে সিলেটের রাজপথে নেমে এসেছে সকল ম্যাটস শাখার হাজারো শিক্ষার্থী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৩ মে বুধবার নগরীতে আলোর মিছিল ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিখা প্রজ্জ্বলন এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন নামক সংগঠন। এ সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করে কর্মসূচিতে অংশগ্রহণ করে জালালাবাদ ম্যাটস, সীমান্তিক ম্যাটস ও সিলেট ম্যাটস সহ সকল ম্যাটস শাখা।
তাদের দাবিগুলো হচ্ছে- বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিতকরণ, মেডিক্যাল এ্যাডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কমিউনিটি ক্লিনিক সরকারিভাবে ১০ গ্রেডে নিয়োগ ও বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ম্যাটস থেকে পাসকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন এবং ইন্টার্নিশিপে ভাতা প্রদান করা।
এ ৪ দাবিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন’র ব্যানারে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট থেকে একটি আলোর মিছিল বের করে ম্যাটস শিক্ষার্থীরা। পরে মিছিলটি জিন্দাবাজার হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সভায় মিলিত হয়। শহীদ মিনারে এর আগে সুর্যাস্ত শেষে গোধূলির আলো ছাপিয়ে ৫ শতাধিক ম্যাটস শিক্ষার্থীর হাতে জ্বলে উঠে মোমবাতি।
মিছিল পরবর্তী সভায় সভাপত্বি করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল স্টুডেন্ট এসোসিয়েশন জাকারিয়া শাকিম। সাধারণ সম্পাদক ফয়জুল আলমের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার সাহাবুদ্দিন বাবলু খান। আরো বক্তব্য রাখেন ডা. মিজানুর রহমান, ডা. রাফি আহমদ, ডা. ফজলে এলাহি, চয়ন কান্তি, মিশবাতুর রহমান, মারজান চৌধুরী, শিপু আহমেদ, রূপম, রাশিদ আহমদ, হিফজুর রহমান ও জাকির হোসেন প্রমুখ।
সভায় বক্তৃতাকালে ম্যাটস সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, আমাদের ৪ দফা দাবি পুরণ না করলে বঙ্গবন্ধুর স্বপ্নকে কবর দেয়া হবে। এতে বাংলাদেশ গড়া কারিগর বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে। অবিলম্বে ৪ দফা দাবি আদায় না হলে আমার আগামীতে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed