Main Menu

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমসে সিকৃবির সাফল্য অর্জনে সংবর্ধনা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম বলেছেন, শুধু লেখাপড়াই নয়, ক্রীড়া ও সাংস্কৃতিকক্ষেত্রেও প্রতিভার পরিচয় দিয়ে নিজের প্রতিষ্ঠানের সুনাম আরো বৃদ্ধি করার প্রচেষ্ঠা অব্যহত রাখতে হবে। যে কোন ধরণের প্রতিযোগিতার মঞ্চকে সবচেয়ে বড় মঞ্চ মনে করতে হবে, তবেই সাফল্য অধরা থাকবে না। এক্ষেত্রে প্রস্তুতির জন্য নিজের লেখাপড়ার পাশাপাশি অবসর সময়টুকু যথাযথভাবে কাজে লাগাতে হবে। নিত্যনতুন উদ্ভাবন, ক্রীড়া ও সংস্কৃতির শুদ্ধচর্চার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সবধরণের প্রচেষ্ঠা অব্যহত থাকবে।

বুধবার সকালে ভাইস-চ্যান্সেলরের সম্মেলনকক্ষে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। সম্প্রতি অনুষ্ঠিত ৫ম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমসের বিভিন্ন বিষয়ে সাফল্য অর্জন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় গেমসে সাফল্য অর্জন করা খেলোয়াড়দের ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মিটু চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. ছানোয়ার হোসেন মিয়া, উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামত উল্যাহ, সহকারী অধ্যাপক ডা. মু. আক্তারুজ্জামান।

শারীরিক শিক্ষা বিভাগের ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলরের একান্ত সচিব কৃষিবিদ মো. ইকবাল হোসেন, সহকারী পরিচালক নাজিয়া শারমীন জেনী, প্রভাষক মারুফাতুজ্জাহান, সেকশন অফিসার পিংকু ধর, সৌরভব্রত দাস প্রমুখ।

Share





Related News

Comments are Closed