চট্টগ্রামে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বরিশাল কলোনিতে অভিযান চালিয়ে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন সংলগ্ন ওই কলোনিতে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত উপ-কশিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, গোপন তথ্যের ভিত্তিতে ভোর ৪টা থেকে নগর পুলিশের শতাধিক সদস্য নয়টি দলে ভাগ হয়ে অভিযান চালায়। অভিযানে কলোনির বিভিন্ন স্থানে মাটির নিচে পুঁতে রাখা ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
মাটি খুঁড়ে বিশেষ কৌশলে ড্রাম বসিয়ে ফেন্সিডিলগুলো রাখা হয়েছিল। ওই রকম ৪টি গর্ত থেকে ১১ বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন ওই পুলিশ সদস্য।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed