স্ত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রবাসীর
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: স্ত্রীর বিরুদ্ধে বিয়ের সময় তথ্য গোপন ও বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক লন্ডন প্রবাসী। গত শুক্রবার রাতে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার দেওকলস ইউনিয়নের কজাকাবাদ গ্রামের মৃত আছলম খানের ছেলে লন্ডন প্রবাসী আজিজুল খান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১১ সালের শেষের দিকে বংলাদেশে আসলে প্রবাসী ফজলু মিয়া ও তার স্ত্রীর মাধ্যমে ইসলামপুরস্থ শাহপরান থানাধীন ব্লক-ডি, ১০৪নং রিমা ম্যানশন মেজর টিলায় বাসা ভাড়া নেই। ফজলু মিয়ার মাধ্যমে স্থানীয় আব্দুল শফিকের সাথে পরিচয় হলে সেই সূত্রে সফিক আমার পরিবারের সাথে পরিচিত হয়ে তার মেয়ে শিউলি আক্তারকে আমার নিকট বিয়ে দেওয়ার প্রস্তাব দেন। পরে উভয় পক্ষের আত্নীয়-স্বজনের মাধ্যমে ২০১২ সালের ৮ এপ্রিল শিউলি আক্তারকে ইসলামি শরিয়াহ্ অনুযায়ী বিবাহ করি। কিছুদিন পর আমি স্ত্রীকে তার পিত্রালয়ে রেখে লন্ডনে যাই। বিবাহ প্রতারণা পূর্বক দেয়া হয়েছে বিষয়টি আমরা বুঝতে পারিনি। ২০১৪ সালের ২৩ আগষ্টে আমার স্ত্রীকে নিজ খরচে লন্ডন হাইকমিশন হতে ভিসা প্রাপ্ত করে লন্ডনে নিয়ে যাই। আমার স্ত্রী গর্ভবর্তী হলে তার বড় বোন সুজিয়ার কু-পরামর্শে আমি এবং পরিবারের অগোচরে গর্ভের সন্তান নষ্ট করে। কিছু দিন পর পর দেশে আসতে চাইলে আমার নিজ খরচে তাকে ২ বার দেশে পাঠাই। আমার স্ত্রী শিউলি আক্তার বিভিন্ন সময়ে প্রায় ৫০ লক্ষ টাকার সমপরিমান অর্থ আত্নসাৎ করেছে। ২০১৭ সালের ৮ই এপ্রিল দেশে এসে আমার শ্বশুর বাড়িতে গিয়ে আমার স্ত্রী কোথায় জানতে চাহিলে তারা কোন সদোত্তর না দেয়ায় আমার সন্দেহ হয় যে শিউলি আক্তারের এরুপ কার্যক্রমের কারণ কি? অনুসন্ধানে জানতে পারি আমার সাথে বিয়ের পূর্বে ২০১০ সালের ১৯ ফেব্রয়ারী দেওয়ান মারগুব কুরেশির সাথে বিয়ে হয়। আমি সমস্ত বিষয় জানার পর ২০১৭ সালের ১৪ এপ্রিল আমার শ্বশুর আব্দুল শফিকের বাসায় গিয়ে বিচার প্রার্থী হলে তারা হুমকি দিয়ে আমাকে তাড়িয়ে দেন। এছাড়াও তারা আমাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। প্রতারণামূলকভাবে শিউলীকে আমার সহিত বিয়ে দিয়ে ৫০ লক্ষ টাকা আত্মসাৎ ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার অভিযোগে গত ২৪ এপ্রিল আদালতে মামলা দায়ের করি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিচার দাবী করে লিখিত বক্তব্যে তিনি আরও বলেন- দেশ এবং বিদেশে অবস্থানরত বৃটিশ বাংলাদেশী নাগরিকরা এ ধরণের প্রতারকদের দ্বারা প্রতারিত হয়ে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং আমরা যারা বিদেশী নাগরিক নিরাপত্তাসহ সামাজিক মর্যাদা হানী ঘটছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed