বজ্রপাত-গাছ চাপায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ও গাছ চাপায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, সোমবার সন্ধ্যার পর উপজেলায় কালবৈশাখী ঝড় শুরু হয়। এ সময় শিবগঞ্জ পৌর এলাকার গুরপট্টি এলাকার ছবি বেগম (৩৫) ও বিনোদপুর ইউনিয়নের এবাদত বিশ্বাসতোলা গ্রামের মাসুমা বেগম (২৭) নিজ নিজ এলাকায় আম কুড়াচ্ছিলেন। এসময় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়।
গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম জাকারিয়া বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে ঝড়ের সময় উপজেলার নিমতলা কাঁঠাল গ্রামের আসাদুল ইসলাম (৪০) আম কুড়াচ্ছিলেন। এ সময় একটি গাছ ভেঙে পড়লে তার নিচে চাপা পড়েন আসাদুল। ঘটনাস্থলেই তিনি মারা যান।
Related News
সিরাজগঞ্জে আ.লীগের কার্যালয়ে ও সাবেক এমপির বাড়িতে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে রাতের আঁধারে বিএনপির কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার টানানোর ঘটনাকে কেন্দ্র করেRead More
নাটোরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের দত্তপাড়া এলাকায় মাইক্রোবাস, প্রাইভেট কার ও পিকআপে করে এসে ‘জয় বাংলা’Read More



Comments are Closed