মে দিবস উদযাপনে এসএমপির নির্দেশনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান মে দিবস উদযাপনে সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বিভিন্ন নির্দেশনা দিয়েছে সিলেটের পুলিশ প্রশাসন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিভূতি ভূষণ বানার্জীর পাঠানো গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মে দিবসের অনুষ্ঠান সম্পর্কে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা, উন্মুক্ত স্থানে বিকেল ৫টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ শেষ করা, নিজস্ব সেচ্ছাসেবক ও নিরাপত্তা কর্মী নিয়োগের মাধ্যমে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা রক্ষা; প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সহায়তা নেয়া, অনুমোদিত অনুষ্ঠান আয়োজনকারী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষেত্রে সিসিটিভি স্থাপন করতে হবে।
এছাড়া অনুষ্ঠানের আয়োজনকারী কর্তৃপক্ষকে অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
সিলেট মেট্রোপলিটন এলাকার নগরবাসীর মহান মে দিবস অনুষ্ঠান উদ্যাপন এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনের স্বার্থে সিলেট মহানগরী পুলিশ আইন-২০০৯ এর ধারা-১১১ এর প্রদত্ত ক্ষমতা বলে আগামী পহেলা মে পর্যন্ত গণবিজ্ঞপ্তিটি পর্যন্ত বলবৎ থাকবে বলেও তাতে জানানো হয়েছে।
Related News
সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যবসা উপকরণ বিতরণ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেটRead More
শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)Read More



Comments are Closed