ঢাকায় স্ত্রীকে খুন করে সিলেটে এসে আত্মহনন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঢাকার মগবাজারে স্ত্রীকে খুন করে সিলেটে এসে আত্মহত্যা করেছে গাইবান্ধার সাদুল্ল্যাপুর থানার মহেষপুর থানার নওশাদ মিয়ার পুত্র সুজন মিয়া। স্ত্রীকে হত্যার পর পালিয়ে এসে শুক্রবার সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি ৪নং রোডে গেদা মিয়ার কলোনীতে চাচার বাসায় আশ্রয় নেয় সে। ওইদিন রাত ১০টার দিকে গাছের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক। শনিবার সকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডিসি মারুফ হাসান সর্দার পিপিএম জানান, সুজন দুদিন আগে মগবাজার মধুবাগে নিজ বাসায় স্ত্রী তসলিমাকে নির্মম ভাবে হত্যা করে। সে ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়। শনিবার সকালে মহিলার লাশ উদ্ধার করা হয়। এরপর ঘাতকের সন্ধান করতে থাকে পুলিশ। এক পর্যায়ে জানা জানা যায়, সুজন সিলেটে এসে আত্মহত্যা করেছে।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ শাহ মো: হারুনুর রশীদ জানান, শনিবার সুজনের লাশের ময়না তদন্তশেষে তার লাশ চাচার জিম্মায় প্রদান করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed