সিলেটে ৪.১ মাত্রার ভূকম্পন অনুভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে। শুক্রবার রাত ১০টা ৪৭ মিনিট ৪১ সেকেন্ডে ভূ-কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১।
বাংলাদেশ আবহাওয়া বিভাগের সহকারী আবহাওয়াবিদ সাইফুল ইসলাম ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের মেঘালয়ে। আগারগাঁও আবহাওয়া অফিস থেকে এর দূরত্ব ছিল ২০৪ কিলোমিটার উত্তর-পূর্বে।
এদিকে, ভূমিকম্পের পর নগরীর অনেক বাসিন্দা বাসা-বাড়ির বাইরে চলে আসেন। সাগরদিঘীরপার এলাকার বাসিন্দা খলিলুর রহমান জানান, ওই এলাকার শতাধিক লোক রাস্তার বাইরে বেরিয়ে আসেন।
নগরীর ইলেকট্রিক সাপ্লাই কলবাখানির বাসিন্দা এটিএম হায়দার জানান, আকস্মিক ঝাঁকুনির কারণে তিনি ঘুম থেকে জেগে উঠেন।
এদিকে, ঝাঁকুনির পর শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। নগরীতে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি কবির হোসেন জানান, ঝড়ে নগরীর মধুশহীদ এলাকায় একটি গাছ একটি বাসার ওপর উপড়ে পড়ে। এ কারণে বাসাটি ক্ষতিগ্রস্ত হলেও কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।
Related News
দেশে ভূমিকম্প অনুভূত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রাRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। Manual4 AdRead More



Comments are Closed