Main Menu

সাতক্ষীরায় ২৫০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

Manual2 Ad Code

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের মেডিকেল কলেজ এলাকা থেকে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ইটাগাছা ফাঁড়ির ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন শেখের নেতৃত্বে এটিএস আই বাবুল ও ভোলানাথ সহ তার সঙ্গীয় ফোর্স শহরের আলোচিত মাদক সম্রাট বালীয়াডাঙ্গা গ্রামের নূরল ইসলামের পুত্র মোঃ রিপন হোসেন (২২)কে হাতেনাতে আটক করেন।
সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন মোল্ল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে তারা আগে থেকে সেখানে অবস্থান নেন। তারপর বস্তা ভর্তি ফেনসিডিল সহ তাকে গ্রেফতার করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code