নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ৭ লাখ টাকার মাল লুট
ছনি চৌধুরী, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে লন্ডন প্রবাসী জিতু মিয়ার বাড়িতে ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতদল নগদ টাকা, স্বর্ণালংকার, ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের লন্ডনপ্রবাসী জিতু মিয়ার বাড়ির কলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ৭/৮ জনের মুখোশধারী ডাকাতদল অগ্নেঅাস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে । পরে মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘন্টাব্যাপি লুটপাট চালায়। এসময় ঘরের ভিতরে ৪টি স্টিলের আলমারি ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, ঘরের আসাবাপত্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শুক্রবার সকালে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
Related News
হবিগঞ্জে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে বিস্ফোরণ নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামে একRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক (লেভেল-১, সেমিস্টার-১) শ্রেণিতেRead More



Comments are Closed