দেবহাটায় বাস দূর্ঘটনায় হেলপার নিহত, আহত ২০
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আজগার আলী নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার সখিপুরের ডেল্টা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজগার আলী কালিগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও দুর্ঘটনায় পতিত বাসের হেলপার।
আহতদের মধ্যে রিয়াজুল ইসলাম, ইউনুচ আলী, ফিরোজা বেগম, নজরুল ইসলাম ও সিরাজুল ইসলামের নাম জানা গেছে। তাদের দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে সাতক্ষীরাগামী একটি বাস দেবহাটার সখিপুরের ডেল্টামোড়ে পৌছে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কায় খায়। এতে ঘটনাস্থলেই হেলপার আজগারের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৩০ জন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উর-রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed