Main Menu

কমলগঞ্জে সাংবাদিকের বাড়িতে চুরি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দৈনিক নতুন দিন পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেনের বাড়িতে সিঁদ কেটে চুরি সংঘঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে রঘুনাথপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
দৈনিক নতুন দিন কমলগঞ্জ প্রতিনিধি আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, বড় ভাই পুলিশের উপ-সহকারী পরিদর্শক আতাউর রহমানের শারীরিক অসুস্থ্যতায় জরুরী ভিত্তিতে বৃহস্পতিবার রাত ২টায় তাকে নিয়ে সিলেট পুলিশ লাইন হাসপাতালে গিয়েছিলেন। এসময় বাড়িতে তার ছোট বোনকে একা রেখে যান। এরপর ভোরের আগে কোন এক সময়ে একদল চোর বাড়ির রান্না ঘরের পিছনের দরজার নিচে সিদ কেটে ভিতরে প্রবেশ করে। চোরচক্র গৃহ নির্মাণ কাজের জন্য ঘরে রক্ষিত নগদ দেড় লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন চুরি করে নেয়। এ ঘটনায় তিনি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে মৌখিকভাবে অভিযোগ করেছেন।
খবর পেয়ে শুক্রবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো: নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জোর তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, জানা শোনা কেউ বাড়িতে লোকজন না থাকার সুযোগে এ ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

Share





Related News

Comments are Closed