বিশ্বনাথে সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে আসামিকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাজনা বেগম সাদিয়া উপজেলার রামপাশা উত্তরপাড় গ্রামের সফর আলীর মেয়ে।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই রাজিব রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক নারী আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। মামলা নং ৩১৯/১৬ইং।
সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন বুধবার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed