ইন্টারনেটের দাম কমাতে কাজ চলছে : তারানা
বৈশাখী নিউজ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমিয়ে আনতে সরকার কাজ করছে। দাম কমাতে ইন্টারনেট সেবার বিভিন্ন পর্যায়ের কর কমানোর বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বুধবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলনকক্ষে ইন্টারনেটের দাম কমানোসংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারানা হালিম।
তারানা হালিম বলেন, মূল্য সংযোজন করসহ (মূসক) বিভিন্ন করের হার কমিয়ে হলেও প্রয়োজনে ইন্টারনেটের দাম কমানো হবে। এ জন্য শিগগিরই অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হবে। এ বিষয়ে মুঠোফোন অপারেটরসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেওয়ার নির্দেশের কথাও জানান প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), মুঠোফোন অপারেটর, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি), আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি), এনটিটিএনসহ ইন্টারনেট সেবা-সংশ্লিষ্ট সব পক্ষের প্রতিনিধিরা অংশ নেন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed