Main Menu

সিলেটে তীর খেলা চক্রের দুই সদস্যকে কারাদন্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকা থেকে ভারতীয় তীর চক্রের দুই সদস্যকে আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়েছে।
সাজাপ্রাপ্ত দুজন হচ্ছেন দক্ষিণ সুরমার খোজারখলার মৃত ফিরোজ মিয়ার ছেলে কবির আহমেদ (৩২) ও জালালাবাদ থানার তীলকপুর গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে লাল মিয়া (৩০)।
বুধবার বিকেলে তাদের দুজনকে আটক করে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ৬ হাজার ৩১২টাকা ও তিনটি মোবাইল ফোনসহ তীর খেলার টোকেন উদ্ধার করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ মোস্তাফা তাদের মোবাইল কোর্টের মাধ্যমে ‘প্রকাশ্য জুয়া আইনে ’ ৩০ দিন করে সশ্রম কারাদন্ড প্রদান করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি জানিয়েছেন।

Share





Related News

Comments are Closed