বিয়ানীবাজার পৌর নির্বাচনে ৯ কেন্দ্রে ধানের শীষ এগিয়ে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে ১০ কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বাকি একটি কেন্দ্রের ভোট গণনা বন্ধ রেখেছে নির্বাচন কমিশন। ফলে পূর্ণাঙ্গ ফল জানার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে এই পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ৯টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে মেয়র পদে এগিয়ে আছেন বিএনপি মনোনিত প্রার্থী আবু নাসের পিন্টু। ধানের শীষ প্রতিক নিয়ে ৯টি কেন্দ্র মিলিয়ে পিন্টু পেয়েছেন ৩৬২১ ভোট।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতীকে আব্দুস শুকুর পেয়েছেন ৩৫০১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. তফজ্জুল হোসেন জগ মার্কা নিয়ে পেয়েছেন ৩৩০৮ ভোট। এছাড়া বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোবাইল ফোন প্রতীকের আবুল কাশেম পল্লব ২১৭৩ ভোট পেয়েছেন।
এদিকে, স্থগিতকৃত ৩নং ওয়ার্ডের কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট ৩৩৮৮। এ কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ ও জাল ভোট হওয়ার পর নির্বাচন কমিশনের নির্দেশে ভোট বাতিল করা হয়। এই কেন্দ্রে পুণঃভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed