Main Menu

স্কলার্সহোমে বোমা সাদৃশ্য বস্তু নিস্ক্রিয় করতে ঢাকা থেকে আসছে র‌্যাবের টিম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ স্কলার্সহোম স্কুল এন্ড কলেজে থাকা বোমা সাদৃশ্য বস্তু নিস্ক্রিয় করতে ঢাকা থেকে র‌্যাবের একটি টিম আসছে। এজন্য ঘঠনাস্থল ঘিরে রেখেছে র‌্যাব।
র‌্যাব-৯ এর উপ অধিনায়ক মেজর জামসেদুর রহমান জানান, স্কুলের সিঁড়ির নিচে পড়ে থাকা ওই বস্তুটি একটি এক্লুসিভ ডিভাইস বা আইডি বলে ধারণা করা হচ্ছে। এটি নিষ্ক্রিয় করতে কিছুটা সময় লাগবে। অধিকতর সতর্কতার জন্য ঢাকা থেকে বোমা বিশেষঞ্জ টীম আসছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা জানান, ঢাকা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি টিম আসবে। এজন্য আইডিটি নিষ্ক্রিয় করতে খানিকটা সময় লাগবে।
এর আগে, স্কলার্স হোম স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল(অব:) জুবায়ের সিদ্দিকী জানান মঙ্গলবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশের পর প্রতিদিনের ন্যায় ক্লিনাররা সিড়িগুলো ঝাড়– দিচ্ছিল। হঠাৎ নীচতলার সিঁড়ির পাশে একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তারা শিক্ষকদের জানায়। শিক্ষকরা আমাকে জানালে আমি তাৎক্ষণিকভাবে বিমানবন্দর থানা পুলিশ ও র‌্যাবকে অবহিত করি। পরে র‌্যাব, পুলিশ ঘটনাস্থলে আসেন। স্কুলে সিসি ক্যামেরা লাগানো আছে আইন শৃংখলাবাহিনী তা পরীক্ষা করছে।

Share





Related News

Comments are Closed