খেলনা সামগ্রীর অভাবে পাথর দিয়ে খেলছে শিক্ষার্থীরা
ময়নুল হক, নীলফামারী জেলা প্রতিনিধি: ডোমার উপজেলার হরিনচড়া ইউনিয়নের ৬৭ নং সরকারী প্রাথমিক বিদ্যালযের শিক্ষার্থীদের খেলনা সামগ্রীর অভাবে টিফিন সময়ে ছোট-ছোট পাথর দিয়ে খেলা করছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধর্ণ চন্দ্র রায়ের চোখের সামনে কোমলমতি শিশুরা শিক্ষা সামগ্রীর অভাবে অবসর সময়ে পাথর দিয়ে খেললেও তিনি দেখেও না দেখার ভান করেন। উল্লেখ্য সরকার প্রতিবছর শিক্ষা উপকরন ও খেলনা সামগ্রীর জন্য চল্লিশ হাজার টাকা করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বরাদ্দ দিয়ে আসছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক সুধর্ণ চন্দ্র রায় বলেন, টিফিন সময়ে খেলার ফুটবল, কেরামবোর্ড দিলে শিক্ষাথীরা নষ্ট করে ফেলে, তাই আলমারিতে যত্ন করে রেখে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে আসছে। অথচ শিক্ষাথীরা খেলনার সামগ্রী থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীরা বলেন আমরা খেলনার সামগ্রী না থাকায় পাথর দিয়ে খেলি। বরাদ্দের টাকা প্রধান শিক্ষক ও সভাপতি ভাগ বাটোয়ারা করে আত্নসাত করে আসছে। এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের কোন মাথা ব্যথা নেই। শিক্ষা অফিসের খামখেয়ালী পনার জন্য এ অবস্থা বলে মনে করেন এলাকাবাসী।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed