চট্টগ্রামে বজ্রপাতে নারীসহ তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামে বজ্রপাতে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দিনের বৈরী আবহাওয়ার মধ্যে সন্দ্বীপ ও ফটিকছড়ি উপজেলায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- নূর বানু (৪০), সানাউল্লাহ শামীম (৩৩) ও মো. দিদার (৪০)। বানু ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের আমতলি গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী।
এদিকে শামীম সন্দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের আবদুল বাতেনের ছেলে। আর দিদার একই ইউনিয়নের নিজাম উদ্দিনের ছেলে।
জানা যায়, ভেড়া নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে দিদারের মৃত্যু হয়। অন্যদিকে গরু নিয়ে বাড়ি ফিরে গোয়ালঘরে বাঁধতে গিয়েছিলেন শামীম। এসময় বজ্রপাতে তিনি মারা যান। এছাড়াও কিছুক্ষণ পর গরুটিরও মৃত্যু হয়।
এদিকে, সকালে ঝড়-বৃষ্টি শুরু হলে ঘরের বাইরে ছিলেন নূর বানু। সেখানেই বজ্রপাতে তিনি আহত হন।
পরে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed