বিশ্বনাথে অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার রামচন্দ্রপুর-পাঠাকইন গ্রামের মধ্যবর্তি সড়ক থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় জনতা লাশটি দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে শনিবার সকাল ১০টায় লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত নারীর আনুমানিক বয়স ২৮ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। থানা পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে থানার এসআই রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শ্বাসরুদ্ধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ওই নারীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed