বিশ্বনাথে মারামারির ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে তুচ্ছ ঘটনার জের ধরে সংঘঠিত মারামারির ঘটনায় আহত আবদুল খালিক (৪৫) নামক এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তিনি উপজলার রাজনগর-মোল্লারগাঁও গ্রামের মৃত সৈরত আলীর পুত্র। তিনি শুক্রবার দিবাগত রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শনিবার নিহতের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ফজর আলী জানান, গত বৃহস্পতিবার তুচ্ছ ঘটনার জের ধরে উপজেলার জানাইয়া গ্রামের তাজির আলী’র সাথে আবদুল খালিক’র কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে আবদুল খালিক গুরুতর আহত হলে তাকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার দিবাগত রাতে আবদুল খালিক মৃত্যুবরণ করেন।
মারামারির ঘটনা অস্বীকার করে জানাইয়া গ্রামের তারিজ আলী বলেন, শুনেছি আবদুল খালিক স্টোক করে মারা গেছে।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) কামাল হোসেন বলেন, বিষয়টি শুনেছি। তবে শনিবার দুপুর পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed