জকিগঞ্জে প্রতি কেজি চালের দাম ১০টাকা বৃদ্ধি
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : জকিগঞ্জে প্রতি কেজী চালের দাম বেড়েছে সর্বনিম্ন ১০ টাকা। গত কয়েকদিন ধরে কয়েক দফায় এই দাম বাড়ায় অসাধু ব্যবসায়ীরা। এর ফলে স্বল্প আয়ের মানুষ হতাশ হয়ে পড়েছে।
বর্ষার দিনে কম টাকা উপার্জন করে চাল কিনতে গিয়ে অস্বাভাবিক দাম বাড়ায় শ্রমজীবিদের মাথায় হাত পড়েছে।
এ ব্যাপারে শ্রমজীবি লোকজন উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সরকারের সিদ্ধান্তের বাইরে গিয়ে জকিগঞ্জের কতিপয় অসাধু চাল ব্যবসায়ী সিন্ডিকেট করে নিজেদের ইচ্ছামত চালের দাম বৃদ্ধি করেছে। এতে জকিগঞ্জের অনেক মজুরের পরিবার ক্ষুধায় কষ্ট পাচ্ছে। লিখিত অভিযোগে চালের দাম নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জামাল আহমদ নামের এক দিনমজুর বলেন, নুন আনতে পান্তা ফুরায়। প্রতিদিন কম টাকা উপার্জন করে চালের বাজারে গিয়ে মাথা নষ্ট হয়ে যায়। চালের দাম জকিগঞ্জে অতিরিক্ত হওয়ায় চাল কেনার পর অন্য কিছু আর কেনা সম্ভব হয় না।
জকিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। জকিগঞ্জ বাজারের চাল ব্যবসায়ীদের নিয়ে ২৪ এপ্রিল সোমবার বৈঠক করা হবে। এতে কাজ না হলে জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট এনে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed