ডোমারে ভাঙ্গা ঝুকিপূর্ণ ভবনে পাঠদান
নীলফামারী জেলা প্রতিনিনিধি : ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের দক্ষিন জোড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভাংগা জরাজীর্ণ ঝুকিপূর্ণ ভবনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। ঝুকিপূণ বিদ্যালয়ের ভবনটি যে কোন মূহুর্তে ধসে পড়ে শত-শত কোমলমতি শিশুদের প্রানহানির ঘটনা ঘটতে পারে। উক্ত প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ১৯৮৯ সালে । কয়েকদিন আগে বিদ্যালয়ের ছাঁদের টুকরা ধসে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়।
দক্ষিন জোড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ওবায়দুল হক জানান, বিদ্যালয়ের একাডেমিক ভবনের জন্য আমি অনেকবার উর্ধতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েও কোন ফল হয়নি। তিনি আরো বলেন, আমরা মারাত্নক বিপদজনক অবস্থায় শিক্ষার্থীদের নিয়ে পাঠদান করছি।
৫ম শ্রেনীর ছাত্রী রোকসানা আক্তার বলেন, আমরা ভয়ে ভয়ে ক্লাস করি। ৪র্থ শ্রেনীর ছাত্রী মিশিরাত জাহান সাজি বলেন, যে কোন সময় বিল্ডিং ধসে পড়ে আমাদের মৃত্যু হতে পারে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed