সুনামগঞ্জে হাওর পরিদর্শনে দুদকের তদন্ত টিম
বৈশাখী নিউজ ডেস্ক: বোরো ফসলহানির ঘটনায় বাঁধের অনিয়মের অনুসন্ধানে সুনামগঞ্জের হাওর এলাকা পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত টিম। বৃহস্পতিবার সকাল থেকে দুদকের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের দল বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওর, জামালগঞ্জ উপজেলার হালির হাওর, তাহিরপুর উপজেলার শনির হাওর পরিদর্শন করেন।
পরে বেলাল হোসেন সাংবাদিকদের বলেন, হাওরের বাঁধ নির্মাণের অনিয়মে যারা দোষী হবেন, তাদের বিরুদ্ধে যে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার দুদক সে ব্যবস্থা নেবে। “যারা দুর্নীতির সঙ্গে জড়িত বা সহযোগিতা করেছে তাদেরকে আমরা ছাড় দেব না। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের লোক, পিআইসির লোক বা ঠিকাদার যেই হোক।”
দুদক পরিচালক বলেন, “আমরা তিনটা হাওর পরিদর্শন করেছি। হাওর পরিদর্শন করে মনে হয়েছে, যে হাওরে জনগণকে সম্পৃক্ত করা গেছে সেই হাওর কিন্তু টিকে গেছে। “আমরা বাস্তবে দেখেছি, যেসব জায়গায় বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কৃষকরা স্বেচ্ছাশ্রমে বাঁধে কাজ করছেন। বাঁধ রক্ষায় স্থানীয়দের নিয়ে গঠিত কমিটি পিআইসির কাউকে পরিদর্শনকালে পাইনি, ঠিকাদারকে পাইনি, কিন্তু জনগণকে পেয়েছি।”
তদন্ত দলে ছিলেন দুদকের উপ-পরিচালক আব্দুর রহিম ও সহকারী পরিচালক সেলিনা আক্তার মণি। এছাড়া এই দলে জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এলজিইডির একজন প্রতিনিধিও ছিলেন।
Related News
সুবিপ্রবির শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দেবে: উপাচার্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিশ্বপরিসরে গুরুত্বপূর্ণRead More
ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ আহরণের প্রস্তুতি!
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার পাগনা বড়বিল (বন্ধ) জলমহাল নিয়ে নতুন করে উত্তেজনা দেখাRead More



Comments are Closed