Main Menu

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে মতবিনিময়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সিলেটে বসবাসরত দক্ষিণ ছাতকের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা ১৯ এপ্রিল বুধবার রাতে সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক অধ্যক্ষ আখলাকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক খছরুজ্জামান পরিচালনায় মতবিনিময় সভায় বাস্তবায়ন পরিষদের জৈষ্ঠ্য সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা আনম ওহিদ কণা মিয়া, বিশিষ্ট শিক্ষাবিদ শফিক মিয়া, যুক্তরাজ্য চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী আলহাজ জামাল উদ্দিন মকছুদ, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, জাসদ নেতা আলাউদ্দিন আহমদ মুক্তা, আওয়ামীলীগ নেতা আজমান আলী, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজ, বাংকার সৈয়দ মুর্শেদ আলী, আবু তাহের মোঃ তারেক, আশরাফুর রহমান চৌধুরী, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবিরুল ইসলাম মাষ্টার, আবুল কালাম, এনামুল হক (কাছা মিয়া), দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সভাপতি মাহবুবুল আলম মুহিত, প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছাদিকুর রহমান ছাদিক, উবায়দুল হক শাহীন, সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমদ বাবুল, যুগ্ম সম্পাদক আবু শামীম, লিকসন মিয়া, মাওলানা সৈয়দুর রহমান, মেহেদী হাসান ফয়েজ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পাকি, শাহ ওলিউর রহমান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক জুয়েল আলম, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জুবায়ের আহমদ, আতিকুর রহমান, আবু সাপলাত, গাজী মিল্টন, রুকুনুল ইসলাম ঋতু, উকিল আলী, পিয়ার আলী মেম্বার, আরব মিয়া পীর, আব্দুল ওয়াহিদ মিলন, আব্দুল কুদ্দুস, নেছার আলী, হাবিবুর রহমান, কয়েছ আহমদ লিটন, জয়ুল আবেদিন, শাবাজ আলী, তারেক আহমদ, মিরহাজ আহমেদ, শাহ কামাল, জাবেদ হোসেন, ছিদ্দিকুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাতকের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণাঞ্চলের ৭টি ইউনিয়নকে নিয়ে একটি স্বতন্ত্র প্রশাসনিক উপজেলা বাস্তবায়নের দাবী দীর্ঘ দিনের। সুবিধাজনক স্থানে উপজেলার সদর দপ্তর স্থাপন করে সুবিধা বঞ্চিত আড়াই লক্ষ মানুষের দাবী আদায়ের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। মতবিনময় সভায় অবিলম্বে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের লক্ষ্যে এলাকা ভিত্তিক বিভিন্ন কর্মসূচি ও পদক্ষেপ নেয়া হয়।

Share





Related News

Comments are Closed