হোয়াটসঅ্যাপে নম্বর পরিবর্তন ফিচার আসছে
বৈশাখী নিউজ ডেস্ক : হোয়াটস অ্যাপ অ্যাকাউন্ট যে ফোন নম্বর দিয়ে চালু করা হয় সেটা পরিবর্তন করা সম্ভব হলেও অন্যদের কাছে নতুন নম্বর সম্পর্কিত কোনও নোটিফিকেশন যায় না। ফলে বিশেষ প্রয়োজনে নম্বর পরিবর্তন করতে গেলে ব্যবহারকারীদের অনেক সমস্যায় পড়তে হয়। তবে শেষ পর্যন্ত এ অবস্থার অবসান ঘটাতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। সে কারণে শিগগিরই নম্বর পরিবর্তন ফিচার যোগ করতে পারে তারা। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে এমনটিই বলা হয়।
নতুন এই ফিচার নিয়ে আসা হলে প্রথমে এ সুবিধা ভোগ করতে পারবে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা। তারপর পর্যায়ক্রমে অন্যদের জন্য উন্মুক্ত করা হতে পারে। তবে সবাই এ সুবিধা পাবেন কিনা তা নিশ্চিত নয়।
ধারণা করা হচ্ছে, নম্বর পরিবর্তন সুবিধাটি ডিফল্ট অপশনেই যোগ করবে কর্তৃপক্ষ। ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নম্বর পরিবর্তন করে ফিচারটির মাধ্যমে বিষয়টি সহজেই সবাইকে জানিয়ে দেওয়া যাবে। ব্যবহারকারীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে বেশ সতর্ক রয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। তারই ধারাবাহিকতায় এসব কাজ করছে তারা। গত মাসে টেক্সটভিত্তিক স্ট্যাটাস ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed