পর্যটন মেলা উপলক্ষে ৪ হাজার টাকায় কক্সবাজার ভ্রমণ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম মেলা ২০১৭’ উপলক্ষে জনপ্রতি সর্বনিম্ন ৪ হাজার টাকায় কক্সবাজার ভ্রমণের বিশেষ অফার ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষ স্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এই অফারটি একসাথে চারজন ভ্রমণের জন্য প্রযোজ্য এবং ১৫ই জুন ২০১৭ পর্যন্ত বহাল থাকবে।
আজ বৃহস্পতিবার হতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এই মেলা শুরু হচ্ছে।
মেলায় স্মাইলস গ্রাহকদের জন্য অভ্যন্তরীণ সব রুটের টিকেটের মূল্যে ১২% ছাড়, মাত্র ২,৭৭৭ টাকার মাসিক কিস্তিতে ফ্লাইট ও হোটেল ভাড়াসহ কলকাতায় ভ্রমন ও সর্বনিম্ন ১,৯৯৯ টাকায় কক্সবাজার ভ্রমণে নভোএয়ারের আকর্ষণীয় প্যাকেজ রয়েছে। ভ্রমণ পিপাসুদের এই সুবিধা দিতে দেশের ১৫টি শীর্ষ বেসরকারি ব্যাংক এবং কলকাতার পাঁচ তারকা মানের হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল ও কক্সবাজারের ৭টি অভিজাত হোটেলের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। চুক্তি অনুযায়ী, ব্যাংকগুলোর সম্মানিত গ্রাহকরা বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে নভোএয়ারের এই প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
কলকাতায় যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকেট, পাঁচ তারকা মানের হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনালে ২ রাত ৩ দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা রয়েছে এই প্যাকেজের আওতায়। একইভাবে সর্বনিম্ন ১,৯৯৯ টাকার মাসিক কিস্তিতে কক্সবাজারে যাওয়া-আসার জন্য নভোএয়ারের টিকেট, পছন্দনুযায়ী হোটেলে ২ রাত ৩ দিন থাকার সুবিধা এবং বিমানবন্দর থেকে হোটেলে যাওয়া-আসার সুবিধা রয়েছে কক্সবাজারের জন্য প্যাকেজে সুবিধা পাবেন ভ্রমণকারীরা।
‘বাংলাদেশ ট্রাভেল এন্ড ট্যুরিজম মেলা-২০১৭’ বৃহস্পতিবার থেকে আগামী ৩দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে ১৩৬০৩ নম্বরে অথবা ভিজিট করতে পারেন flynovoair.com -এ।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed