Main Menu

ইলিয়াস আলীর সন্ধান কামনায় সিলেটে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিখোঁজ বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট সদর উপজেলা বিএনপি। বুধবার বাদ আসর দরগাহে হযরত শাহজালাল (র.) মসজিদ প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে নিখোজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতাকর্মীদের সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জেলা বিএনপি নেতা এ.কে.এম. তারেক কালাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, জেলা বিএনপি নেতা আল মামুন খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, টুকেরবাজার ইউপি বিএনপি সভাপতি আবু ঈসা মেম্বার, খাদিমনগর ইউপি সভাপতি ইলিয়াস মেম্বার, হাটখোলা ইউপি সভাপতি রফিকুল ইসলাম, টুলটিকর ইউপি সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জালালাবাদ ইউপি সাধারণ সম্পাদক জাইদ উদ্দিন মেম্বার, খাদিমনগর ইউপি সাধারণ সম্পাদক আবুল কালাম, টুলটিকর ইউপি সাধারণ সম্পাদক জমির মিয়া, খাদিমপাড়া ইউপি সাধারণ সম্পাদক বদরুল ইসলাম আজাদ, আকবর আলী, জামাল আহমদ, দিলোয়ার আহমদ রাফি, তৈয়বুর রহমান প্রমুখ।

Share





Related News

Comments are Closed