Main Menu

ভোমরা বন্দর থেকে ৫ পিস স্বর্ণের বারসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বাঁশকল চেকপোষ্ট এলাকা থেকে ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এঘটনা ঘটে।

বিজিবি জানায়, সাতক্ষীরা থেকে ভোমরা স্থলবন্দর এলাকার দিকে যাওয়ার পথে বাঁশকল চেকপোষ্ট এলাকায় মোটরসাইকেল আরোহী সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের ইসহাক আলীকে থামিয়ে তল্লাশি চালায় বিজিবি’র সদস্যরা। এসময় তার মটরসাইকেলের ট্যাংকির মধ্যে ৫পিস সোনার বার পাওয়া যায়। যার ওজন প্রায় ৫০ ভরি।

Share





Related News

Comments are Closed