গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-শিশুসহ নিহত ৩
trainবৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে মা ও শিশু সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে। ততে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দাঁদন মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের বিলাসপুরের তিতাসগ্যাস-বিএডিসি রেলক্রসিং এলাকায় আট বছরের এক শিশু মেয়েকে নিয়ে তার মা (৩০) ঢাকা-রাজশাহী রেলসড়ক পার হচ্ছিলেন। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও তার মেয়ে দু’জনই ঘটনাস্থলে নিহত হন।
এসআই দাঁদন মিয়া আরও জানান, নিহত শিশুটির পরনে কালো স্কার্ট ও সাদা শর্ট প্যান্ট এবং তার মায়ের পরনে সবুজ ও গোলাপী প্রিন্টের বোরকা রয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, একইদিন একই রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের আহাকি এলাকায় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই যুবকের হাত, পা ও মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আনুমানিক ২৫ বছর বয়সের নিহত ওই যুবকের পরনে কালো রংয়ের থ্রি-কোয়ার্টার প্যান্ট এবং হলুদ-কালো রংয়ের চেক ফুলশার্ট রয়েছে।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed