মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়ে চাঁদা আদায়, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে বিকাশ, এসএ পরিবহন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পনের লাখ ত্রিশ হাজার টাকা হাতিয়ে নেয়ার পর অবশেষে পুলিশের খাঁচায় ধরা পড়লেন হুমকিদাতা।
ঢাকার সাভারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাঁদার আরো এক লাখ উত্তোলনের সময় পুলিশের পাতা ফাঁদে আটকা পড়েন মাঈন উদ্দিন বাবুল (৪২) নামের ওই চাঁদাবাজ। এসময় তার কাছ থেকে হুমকি প্রদানের কাজে ব্যবহৃত মোবাইল সেট, সীম ও ইতিপূর্বে বিভিন্ন সময়ে টাকা উত্তোলন কাজে ব্যবহৃত ০২টি সীম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বাবুল মাদারীপুর জেলার রাইজর থানার লুন্দি ইশিবপুরের আব্দুস সালামের ছেলে। বর্তমানে সাভারে জামসিং জয়পাড়া এলাকায় বসবাস করত।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানান, ‘দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি রোটারিয়ান আব্দুল লতিফকে গত ফেব্রুয়ারি মাস থেকে অজ্ঞাত পরিচয়ধারী কতিপয় চাঁদাবাজ মোবাইলে প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন সময়ে প্রায় সাড়ে পনের লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
উক্ত বিষয়ে তিনি দক্ষিণ সুরমা থানার সাধারণ ডায়রী নং-২৫২, তাং-০৬/০৪/২০১৭ইং করলে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান ও এসআই(নিরস্ত্র) রিপটন পুরকায়স্থের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের অবস্থান সনাক্ত করেন। ওইদিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সাভার বাজার শাখায় আব্দুল লতিফ এর নিকট দাবীকৃত আরো ১ লক্ষ টাকা উত্তোলনের সময় চাঁদাবাজ বাবুলকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী সাভারস্থ বাসায় তল্লাশী করে আরও ১৮টি সীম ও ০২টি মোবাইল সেট জব্দ করা হয় এবং ঘটনার সাথে জড়িত সন্দেহ অপর আসামী মোঃ জুয়েল মিয়াকে ঘটনায় ব্যবহৃত মোবাইল সেট ও সীমসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গত ৭ এপ্রিল আব্দুল লতিফ বাদী হয়ে দক্ষিন সুরমা থানায় আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত ১৬ এপ্রিল রোববার আসামী মাঈন উদ্দিন বাবুল নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে। ঘটনার সাথে জড়িত অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলমান আছে বলে জানিয়েছেন উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed