সিলেটে ছুরিকাঘাতে খুনের ঘটনায় এক ছিনতাইকারী ১০ দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে নীলফামারি জেলার বাসিন্দা আসাদুজ্জামান রিপন খুনের ঘটনায় এক ছিনতাইকারীকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড শুনানী শেষে আদালতের বিচারক মো: সাইফুজ্জামান হিরো এক আসামীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া ছিনতাইকারীর নাম সুমন মিয়া মানিক (২১)। সে সিলেট নগরীর খাসদবির মসজিদের গলির নুরুল হকের ছেলে। অপর ২ আসামী হাসান আলী (২০) ও জমির উদ্দিন (১৯) জেলে রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই অর্জন চৌধুরী ধৃত সুমন মিয়া মানিকের বিরুদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল দিনগত রাত আড়াইটায় জিন্দাবাজার সড়কে ৩ ছিনতাইকারী স্ত্রীসহ আসাদুজ্জামান রিপনকে ছুরিকাঘাত করে নগদ ১৪ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।
১৩ এপ্রিল কোতোয়ালি থানায় হত্যা মামলা (নং০৯ (৪)১৭) দায়ের করা হয় এবং আসামিদের ধরতে একটি বিশেষ টিম গঠন করে পুলিশ।
পুলিশ জড়িত ৩ ছিনতাইকারীকে গত সোমবার দুপুরে নগরীর চৌখিদেখি ও লাক্কাতুড়া এলাকা থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকালে খুনের ঘটনায় ব্যবহৃত ছোরা ও দুটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed