চলে গেলেন আধুনিক ইন্টারনেটের পথিকৃৎ রবার্ট টেলর
বৈশাখী নিউজ ডেস্ক: আধুনিক ইন্টারনেটের পথিকৃৎ রবার্ট টেলর গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার উডসাইড-এ নিজের বাসভবনে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। লস এঞ্জেলেস টাইমসকে তার পরিবার এ তথ্য নিশ্চিত করে।
তার পরিবার জানিয়েছে, তিনি অন্যান্য নানা রোগের সাথে পারকিনসন রোগেও ভুগছিলেন।
১৯৬৬ সালে পেন্টাগনের অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সিতে গবেষক হিসবে কাজ করার সময় তাকে অন্যান্য গবেষকদের সঙ্গে যোগাযোগ করতে তিনটি পৃথক টার্মিনাল ব্যবহার করতে হতো। এই সমস্যা সমাধানে তিনি ‘আর্পানেট’ তৈরি করেন যেখানে গবেষণা কেন্দ্রের চারটি কম্পিউটার একসাথে লিংক করা থাকতো। আর এখন এটিই হচ্ছে বর্তমান ইন্টারনেট।
কম্পিউটার মাউস তৈরির পেছনেও অবদান রয়েছে টেলরের। ১৯৬১ সালে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করার সময় তিনি মানুষের সঙ্গে কম্পিউটারের পারস্পরিক যোগাযোগ নিয়ে ধারণা পান। পরবর্তীতে তার এই ধারণাকে কাজে লাগিয়ে মাউস তৈরি করা হয়।
১৯৩২ সালের ১০ ফেব্রুয়ারি ডালাসে জন্মগ্রহণ করেন টেলর। সূত্র: বিবিসি
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed